Published : 12 Feb 2026, 07:06 PM
বড় স্বপ্ন দেখুন, তবে শুরুটা হোক ছোট ছোট পদক্ষেপ দিয়ে। নিয়মিতভাবে সেই ছোট কাজগুলো পূরণ করার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যান। বিশাল কিছু শুরু করার বদলে, ছোট ও সহজে করা যায় এমন কাজ দিয়ে শুরু করুন। যেমন, প্রতিদিন দশ মিনিট হাঁটা। এই ছোট ছোট সাফল্যগুলো আত্মবিশ্বাস বাড়ায় এবং ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, যা একসময় বড় ফল নিয়ে আসে। এর মানে হলো, সত্যিকার গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া। প্রায়শই, অপ্রয়োজনীয় বার্তা আদান-প্রদান, ই-মেইল, অথবা সামাজিক মাধ্যমে স্ক্রোলিং করার কারণে মূল্যবান সময় নষ্ট হয়। এর পরিবর্তে, সেই কাজগুলো আগে করুন যা আপনার প্রধান উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: পুরুষের চেয়ে নারীর কেন দ্বিগুণ আয়রন প্রয়োজন? বলা হয়, আপনি যখন কোনো কাজ একটানা ৪০ দিন করেন, তখন সেটি আপনার অভ্যাসে পরিণত হয়। উদাহরণস্বরূপ, একটানা ৪০ দিন সিগারেট না খেলে আপনি ধূমপানমুক্ত হতে পারেন। সুতরাং, যদি আপনি সকালে ঘুম থেকে উঠতে চান, তাহলে একটানা ৪০ দিন অ্যালার্ম শুনেই উঠুন। ৪১তম দিন দেখবেন, অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভাঙছে। অর্থাৎ, এটি অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই বলেন, ‘সহজ সিদ্ধান্ত, কঠিন জীবন; কঠিন সিদ্ধান্ত, সহজ জীবন’। এর অর্থ হলো, ধরুন, আপনি প্যাকেটজাত খাবার, বার্গার বা নাচোস-এর মতো খাবার ত্যাগ করে সাময়িক স্বাদের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করলেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহায্য করবে।
এভাবে ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকে শক্তিশালী করুন। আরও পড়ুন: মাইগ্রেনের ব্যথা কমাতে ওষুধের বদলে এই ৫টি অভ্যাস মেনে চলুন প্রতিদিনের কাজগুলো আগে থেকে পরিকল্পনা করলে নিজের রুটিন ধরে রাখা সহজ হয়। প্রতিদিন রাতে পরের দিনের প্রধান কাজগুলো লিখে রাখুন এবং সেগুলোকে সময় অনুযায়ী সাজান। এতে কাজে মনোযোগ দেওয়া সহজ হয়, উৎপাদনশীলতা বাড়ে এবং কাজ শেষ করে লক্ষ্য অর্জনের আনন্দ পাওয়া যায়। মনে রাখবেন, বড় সাফল্য কখনো আরামদায়কভাবে আসে না। আরামে থাকলে আপনি কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সকালে ঘুম থেকে ওঠা, কঠিন কাজের মোকাবিলা করা, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং নতুন কিছু শেখা—এসব হয়তো আরামদায়ক নয়, তবে এগুলো আপনার সেরা সংস্করণ (বেটার ভার্সন) গড়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: ফোর্বস আরও পড়ুন: ঘাস হয়ে দাঁড়িয়ে থেকেই আয় দেড় লাখ টাকার বেশি ১০ ঘণ্টা আগে।
কিম জং উনের জীবনহানি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া – নতুন আইনে ক্ষমতা সুসংহত!