Published : 23 May 2026, 09:53 AM
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডের চারটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭টি পদে চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬। চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো: ১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০৪ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণসহ সাঁটলিপিতে ইংরেজি ভাষায় মিনিটে ৭০ শব্দ এবং বাংলা ভাষায় ৪৫ শব্দ লেখার গতি থাকতে হবে। এছাড়াও, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০ টাকা। ২. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বাংলা ভাষায় মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি ভাষায় ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’–এ উত্তীর্ণ হওয়া আবশ্যক।
বেতন: গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০ টাকা। ৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ০৭ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটারে বাংলা ভাষায় মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি ভাষায় ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষ হতে হবে। বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা। ৪. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৫ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন: গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০ টাকা। বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে, ১ ও ৩ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের https://moca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরু: ২১ মে ২০২৬, সকাল ১০টা। শেষ তারিখ: ২০ জুন ২০২৬, বিকেল ৪টা। আরও বিস্তারিত জানতে: https://url-shortener.me/MBZ6 এই ঠিকানায় ভিজিট করুন।।
জীবন বীমা করপোরেশনে আকর্ষণীয় চাকরির সুযোগ! ডেভেলপমেন্ট অফিসার পদে ৩০ জনের নিয়োগ