Published : 27 Jan 2026, 01:08 PM
তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)-এর অধীনে রাজস্বখাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের মোট ৩৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ, ২৭ জানুয়ারি ২০২৬ থেকে। নিচে পদগুলোর বিস্তারিত তথ্য দেওয়া হলো: ১. পদের নাম: উচ্চমান সহকারী। পদসংখ্যা: ০৩। বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। ২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ০৩। বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। ৩. পদের নাম: ট্রাক/ট্রাক্টর চালক। পদসংখ্যা: ০১। বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। অন্য আরও খবরে: ৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকে থাকলেও চাকরি পাওয়া কঠিন... ৪ ঘণ্টা আগে। ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ০৬। বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. পদের নাম: হিসাব সহকারী। পদসংখ্যা: ০১। বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৬. পদের নাম: ক্যাশিয়ার। পদসংখ্যা: ০৩। বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৭. পদের নাম: জিপ মেকানিক। পদসংখ্যা: ০২। বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৮. পদের নাম: স্টোরকিপার কাম ক্যাশিয়ার। পদসংখ্যা: ০১। বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। অন্য আরও খবরে: শিক্ষাপ্রতিষ্ঠান ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা, জারি প্রজ্ঞাপন – ১৭ ঘণ্টা আগে। ৯. পদের নাম: জিপ/পিকআপ–চালক। পদসংখ্যা: ০১।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ১০. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১৩। বেতনস্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)। বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে, তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে (ওয়েবসাইট এর ঠিকানা উল্লেখ করতে হবে) আবেদনপত্র পূরণ করতে হবে। ১ থেকে ৯ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা দিতে হবে। ১০ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা দিতে হবে। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য সব গ্রেডের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময়: ২৭ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:০০টা।।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে আকর্ষণীয় চাকরির সুযোগ, এসএসসি থেকে স্নাতকে যোগ্যতা