Published : 27 Dec 2025, 05:07 AM
রাত তিনটা ছুঁই ছুঁই। কনকনে ঠান্ডায় রাজধানী যেন জমে یخ। তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই পরিস্থিতিতেও শাহবাগ মোড়ে এক ভিন্ন চিত্র। বাবা আসিফুল ইসলামের কোলে পরম যত্নে মাথা রেখেছেন ছোট্ট শাফিকুল ইসলাম ফারাজ। পাশে মা, কোলে আরেক সন্তান শারিফুল ইসলাম ফায়দা। আসিফুল ইসলাম জানালেন, তাঁরা এসেছেন হাদি হত্যার বিচারের দাবিতে। তীব্র শীতেও সন্তানদের কোনো ক্ষতি হবে না, এমন বিশ্বাস তাঁর। তিনি চান, তাঁর ছেলেরা হাদির মতো নির্ভীক প্রতিবাদী হয়ে উঠুক। শুক্রবার দিবাগত রাতের এই দৃশ্য শাহবাগ মোড়ের। শীতের প্রকোপকে অগ্রাহ্য করে খোলা আকাশের নিচে বসে আছেন হাদি হত্যার বিচারের দাবিতে আসা মানুষজন।
একটানা ধ্বনিত হচ্ছে ‘হাদি হত্যার বিচার চাই’ স্লোগান। কেউ আবৃত্তি করছেন কবিতা, কেউবা হাদিকে নিয়ে গান গাইছেন। অনেকেই আবার দূর থেকে হাদির কবর জিয়ারত করে আসছেন! ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা রাত ধরে চলা অবস্থান কর্মসূচিতে এমন দৃশ্য দেখা যায়। আজিমপুর থেকে এসেছেন মমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, ‘হাদি ছিলেন বাংলার প্রেমিক, জীবন দিয়ে সত্যের প্রমাণ রেখেছেন। সত্যের পথে যারা হাঁটেন, তারা কখনো ভয় পান না। প্রয়োজনে তিনিও হাদির মতো জীবন দিতে প্রস্তুত।’ আয়োজক ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবারও শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চলবে। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন বলে সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ এর আগে, রাত আড়াইটার দিকে তৃণমূল এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনতাসীর মাহমুদকে জমায়েতস্থলে বক্তব্য দিতে দেখা যায়।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠান ধ্বংস নয়, গড়তে হবে। হাদি ভাই প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন।’ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান। রাত সাড়ে তিনটার দিকে দেখা যায়, শাহবাগে তখনও মানুষ আসছেন। অনেকে আবার দীর্ঘ সময় ধরে এখানে থাকার পর ফিরে যাচ্ছেন। এমনই একজন মোহাম্মদ আশরাফুল। তিনি জিগাতলা থেকে স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে আসফিয়াকে নিয়ে এসেছিলেন। কয়েক ঘণ্টা অবস্থানের পর তিনি বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান। আরও পড়ুন: অবরোধ চলবে, রাতেও শাহবাগে অবস্থান, ঘোষণা ইনকিলাব মঞ্চের ৬ ঘণ্টা আগে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দারুণ খবর!