Published : 10 Jul 2026, 06:01 PM
অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটার ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়ার চরম অবনতি এবং বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সকল কেন্দ্রে ১১ জুলাইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা বাতিল করা হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের দ্রুত এই সিদ্ধান্ত জানানো প্রয়োজন। তাই সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে মাইকিংয়ের সাহায্যে এই স্থগিতাদেশের বিষয়টি দ্রুত সকল এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
।
অবিরাম বৃষ্টিতে বান্দরবানের পর্যটনকেন্দ্র স্থগিত: ১৫ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা