Published : 09 Jul 2026, 09:15 PM
বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। দেশের পরিবেশ-সচেতন যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ বাজারে এনেছে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ এবং সি৩৫-ওয়াই। এই বাইক দুটি কমপ্যাক্ট ডিজাইন এবং অত্যাধুনিক প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকাতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে এই মডেল দুটি উন্মোচন করে। 'রাইড ডিফারেন্ট' এই মূলমন্ত্রের আলোকে নির্মিত এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে ভবিষ্যৎমুখী ও নান্দনিক মেকা অনুপ্রাণিত নকশা, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং চমৎকার বায়ুগতিবিদ্যাযুক্ত বডি।
গ্রাহকদের রুচিকে প্রাধান্য দিয়ে রিভো এই মডেল দুটি কালো, ধূসর, সবুজ ও লাল—চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়ছে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে উভয় মডেলেই ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ারের শক্তিশালী গ্রাফিন ব্যাটারি এবং উচ্চদক্ষতাসম্পন্ন পাওয়ারট্রেইন ব্যবহার করা হয়েছে। গতি ক্ষমতার দিক থেকে রিভো সি৩৫ সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং রিভো সি৩৫-ওয়াই সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অর্জন করতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে এই নতুন বাইকগুলো অত্যন্ত সমসাময়িক। একবার সম্পূর্ণ চার্জে এই যানগুলো প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
চালকদের সুবিধার জন্য এতে রয়েছে ৮ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে, যা সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে। এছাড়াও, এতে যুক্ত রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা চালককে ব্যাটারির চার্জের সঠিক শতাংশ এবং সামগ্রিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, রিভো উদ্ভাবনী প্রকৌশলের মাধ্যমে এমন স্মার্ট ও শূন্য-নির্গমন (জিরো-এমিশন) প্রযুক্তিতে রূপান্তরিত করেছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের দৈনন্দিন যাতায়াতের চাহিদা সহজেই পূরণ করতে সক্ষম হবে। নতুন মডেল দুটির জন্য রিভো বাংলাদেশ এক বিশেষ অফার ঘোষণা করেছে: রিভো সি৩৫ কিনলে ক্রেতারা সরাসরি ৫ হাজার টাকা ক্যাশব্যাক এবং একটি আকর্ষণীয় উপহার পাবেন।।
আইনি বাধা অতিক্রম করে শপথ নিলেন সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য