Published : 09 Jul 2026, 06:20 AM
দেশের বৈদেশিক মুদ্রার মোট সঞ্চয় বা রিজার্ভ এখন ৩৩ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই অগ্রগতি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের মোট রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩৩.০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে গত ৩০ জুন মাসের হিসাব অনুযায়ী এই পরিমাণ ছিল ৩২.৯০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণ অনুসারে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি, রপ্তানি আয় এবং অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রা প্রাপ্তির কারণে এই রিজার্ভে ইতিবাচক বৃদ্ধি ঘটেছে।
।
অর্থ মন্ত্রকের নতুন নির্দেশ: সরকারি অর্থ ব্যয়ে গাড়ি কেনা ও বিদেশ সফর আপাতত স্থগিত