Published : 09 Jul 2026, 12:16 AM
আজ সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই কম্পনের ফলে বহু বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বা উৎপত্তিস্থল হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার মিরপুর এলাকা থেকে ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত।।
চার মাসের অপেক্ষার পর ঐতিহাসিক সাফল্য: 'বাংলার জয়যাত্রা' সফলভাবে পার হলো হরমুজ প্রণালি