Published : 21 Jun 2026, 07:12 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএ কোর্সের ব্যাচ-২১ এর শিক্ষা সমাপ্তি এবং সনদ বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার (১২ জুন ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। আইবিএ-এর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এসিবিএ কোর্সের মডারেটর অধ্যাপক মো. মহিউদ্দিন এবং এমডিপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রিদওয়ানুল হক কোর্সের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি অধ্যাপক আবদুস সালাম অংশগ্রহণকারীদের এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে সফল কর্মজীবন গড়ার জন্য নেতৃত্ব, সততা এবং নিরন্তর আত্মোন্নয়নের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি আইবিএ-এর যুগোপযোগী কোর্স পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে আইবিএ-এর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ অংশগ্রহণকারীদের নিষ্ঠার প্রশংসা করেন এবং মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সক্ষম ব্যবসায়িক নেতা তৈরি করার ক্ষেত্রে আইবিএ-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ব্যবস্থাপনাগত ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এসিবিএ কার্যক্রমটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে শিক্ষক এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনে উৎসাহ প্রদান করেন। নৈশভোজের মাধ্যমে এই সফল অনুষ্ঠানটি সমাপ্ত হয়।।
বাজেট ঘাটতি মেটাতে বিপুল ঋণ নিলে বেসরকারি বিনিয়োগের পথে বাধা: আইসিএবি-র সতর্কতা