Published : 18 Jun 2026, 06:49 PM
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে প্রথম আলো ডটকম আয়োজন করেছে এক বিশেষ কুইজ প্রতিযোগিতা – ‘সুপার স্টার ফুটবল জিনিয়াস’। এই প্রতিযোগিতার মাধ্যমে ফুটবল জিনিয়াসদের জন্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সঙ্গে যুক্ত সুপার স্টার ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি ও জীবনযাত্রার গ্যাজেট জেতার সুযোগ রয়েছে। কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বিজয়ীদের নির্বাচন করা হবে। প্রতিটি ম্যাচে একক বিজয়ীর জন্য থাকছে বিশেষ পুরস্কার, আর সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এক অসাধারণ মেগা গিফট কম্বো। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য সুপার স্টারের ব্লুটুথ লাইট, স্মার্ট ওয়াই-ফাই লাইট, এলইডি লাইট, এক্সটেনশন সকেট, মসকুইটো ব্যাট কিংবা স্টর্মি ফ্যানের মতো আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণ করে তিনজন ভাগ্যবান বিজয়ী পাবেন সুপার স্টারের দারুণ সব গিফট কম্বো।
প্রথম মেগা বিজয়ী পাবেন সুপার স্টারের ডায়মন্ড সিলিং ফ্যান, এলইডি লাইট ও আনুষঙ্গিক সামগ্রীর কম্বো। দ্বিতীয় মেগা বিজয়ী পাবেন রিচার্জেবল ফ্যান ও এলইডি লাইট কম্বোর সাথে, এবং তৃতীয় মেগা বিজয়ী পাবেন মসকুইটো ব্যাট, এক্সটেনশন সকেট ও এলইডি লাইট কম্বো। কুইজে অংশগ্রহণের নিয়মাবলী নিচে দেওয়া হলো: ১. অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের পুরো নাম, সক্রিয় মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন/লগইন করতে হবে। ২. একজন প্রতিযোগী কেবল একটি অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করে কুইজে অংশ নিতে পারবেন। ৩. কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। ৪. বিজয়ীদের সঙ্গে রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
৫. পুরস্কার গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি প্রদর্শন করতে হবে। ৬. বিজয়ীদের সঙ্গে যোগাযোগের পর তিন দিনের মধ্যে সাড়া না পেলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে। ৭. কুইজ এবং বিজয়ী নির্বাচন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ৮. কুইজটি চলবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এবং কুইজে অংশ নিতে ভিজিট করুন।।
সীমান্ত উত্তেজনার মাঝে বাংলাদেশ ও ভারতের সমন্বিত পদক্ষেপ: টহল ও তথ্য বিনিময়ে জোরদার করল দুই রাষ্ট্র