Published : 17 Jun 2026, 03:52 AM
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ফিরে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছানোর পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরে হাজির হন। এই তলবের কারণ ছিল জাল স্বাক্ষর সংক্রান্ত একটি মামলার তদন্ত। সিআইডি অভিযোগ করেছে যে একটি রেজোলিউশনে কিছু বিধায়কের স্বাক্ষর নিয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। কিছু বিধায়ক দাবি করেছেন যে যে তারিখে স্বাক্ষর দেখানো হয়েছে, সেদিন তারা উপস্থিত ছিলেন না। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি।
বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক আইনি সুরক্ষা প্রদান করে। আদালত নির্দেশ দেয় যে আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় নথি জব্দ করতে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আদালত আরও স্পষ্ট করে নির্দেশ দেয় যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন পরবর্তী শুনানিতে জমা দিতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। অন্যদিকে, ২০২১ সালের ত্রিপুরার খোয়াই জেলায় রাজনৈতিক কর্মসূচির নামে দায়ের করা এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে নতুন সমন জারি হয়েছে।
এই মামলায় কুণাল ঘোষ, দোলা সেন ও ব্রাত্য বসুর নামও রয়েছে। খোয়াই আদালতের জারি করা সমন ইতিমধ্যেই কলকাতার বাসভবনে পাঠানো হয়েছে এবং সমনে তাঁকে নির্ধারিত তারিখে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।।
ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল