Published : 08 May 2026, 03:09 PM
রাজশাহীর বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের অংশ হিসেবে আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত, মোট ১৩ দিন ধরে বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে, ১৫ ও ২২ মে এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের স্বাক্ষরযুক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশেপাশে থাকা গাছের ডালপালা ছেঁটে ফেলা হবে। এই কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সময়সূচি নিচে দেওয়া হলো: ১০ মে: দেওয়ানপাড়া ফিডারের অধীনে দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১১ মে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন ফিডারের অধীনে জলিলের মোড়, মেহেরচণ্ডী পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১২ মে: সুগার মিল ফিডারের অধীনে কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রূপসীডাঙ্গা, হরিয়ান বাজার, সুগার মিল, মৃধাপাড়া, তেঁতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৩ মে: দেওয়ানপাড়া ফিডারের অধীনে গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৪ মে: মেহেরচণ্ডী ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের অধীনে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৬ মে: বনগ্রাম ফিডারের অধীনে হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৭ মে: কাটাখালী ওভারহেড ফিডারের অধীনে বাংলা ট্রাক, পাহাড়পুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে: কাপাশিয়া ফিডারের অধীনে কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৯ মে: বনগ্রাম ফিডারের অধীনে কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২০ মে: কাটাখালী ওভারহেড ফিডারের অধীনে কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২১ মে: কাপাশিয়া ফিডারের অধীনে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২৩ মে: বিহাস ফিডারের অধীনে মাসকাটাদীঘি, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২৪ মে: পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা: দেশীয় স্বার্থে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনে সুযোগ