Published : 07 May 2026, 01:04 PM
যুক্তরাজ্য সরকার মানব পাচারের অভিযোগে একটি বাংলাদেশি ট্রাভেল এজেন্সির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস গত মঙ্গলবার (৫ মে) এই নিষেধাজ্ঞা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করে। ২০২৫ সালের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার বিষয়ক বিধিমালার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই বাংলাদেশি সংস্থাটি রাশিয়ার মানব পাচারে জড়িত ছিল। পাচারের শিকার হওয়া বাংলাদেশিদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হতো।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে ৫ নম্বরে রয়েছে অভিযুক্ত বাংলাদেশি সংস্থাটি। ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের এই সংস্থাটি ঢাকার বনানীতে অবস্থিত। নিষেধাজ্ঞার কারণে সংস্থাটির সকল সম্পদ জব্দ করা হতে পারে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড মানব পাচারের সাথে জড়িত থাকার যুক্তিসঙ্গত প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটি প্রথমে বাংলাদেশি নাগরিকদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যায়।
কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে, তাদের ইউক্রেন যুদ্ধের ফ্রন্টে পাঠানো হবে। এই সংস্থাটি প্রতারণার মাধ্যমে লোকজনকে নিয়োগ করে এবং পরবর্তীতে তাদের শোষণ করে।।
জাবিতে ছাত্রী নিপীড়নের চেষ্টা: দ্রুত গ্রেফতার না হলে ঢাকা-আরিচা সড়ক ঘেরাওয়ের হুমকি জাকসুর