Published : 01 Mar 2026, 01:05 PM
গত শনিবার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আকস্মিক প্রয়াণ ঘটে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অভিনেতা জাহের আলভী তাঁর ফেসবুক পাতায় এই দুঃখজনক খবর জানান। এই ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রী তমা মির্জা ইক্রার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। তারকা খ্যাতির আড়ালে ইক্রার জীবনে কি ভালোবাসা ছিল, নাকি অবহেলা—সেই প্রশ্নই তুলেছেন তিনি। কেন এই অভিনেত্রী এমন কঠিন পথ বেছে নিলেন, তা নিয়ে তমা গভীর বেদনা প্রকাশ করেছেন।
তমা লিখেছেন, ‘একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে, তখন সেই ভালোবাসার মানুষটির আর্থিক অবস্থা খারাপ থাকলেও সে পাশে থাকে। সাহস জোগায়, এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও ভালোবাসার মানুষের হাত ধরে রাখে।’ কিন্তু একই মানুষ যখন জীবনে সফল হয়ে ওঠে, তখন পরিস্থিতি বদলে যায়। তমার মতে, এমন পরিস্থিতিতে অনেকেই ভালোবাসার মানুষটিকে অবহেলা করতে শুরু করেন। তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার সেই মানুষটি যখন জীবনে প্রতিষ্ঠা পায়, তখন প্রথম কাজটি করে ভালোবাসার মানুষটিকে ঠকানো, প্রতারণা করা, অবহেলা করা, কষ্ট দেওয়া, তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেওয়া।’ তমা মনে করেন, একটি মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া রূপ মেনে নিতে পারে না।
তখন জীবন অর্থহীন হয়ে পড়ে এবং সে জীবনের কাছে হেরে যায়। সবকিছু থেকে মুক্তি পেতে এবং ভালোবাসার মানুষটিকে মুক্তি দিতে সে সবার থেকে দূরে চলে যায়। তমার মতে, জীবন কখনো এতটাই কঠিন হয়ে ওঠে যে মানুষ জীবন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। কিন্তু এতে কি কোনো কিছু থেমে যায়? ‘এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তা আমি জানি না। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল, হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে’—যোগ করেছেন তমা।।
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক আত্মহনন