Published : 20 Feb 2026, 11:07 PM
জামালপুর বন্ধুসভা আয়োজন করলো এক আনন্দময় বসন্ত উৎসব, যেখানে শিশুরা রঙে রঙে ভরে উঠলো। ২০শে ফেব্রুয়ারি, পূর্ব বামুনপাড়ার সুহৃদ প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রমজানের বসন্তের ছোঁয়া’ নামের এই উৎসবে খুদে বন্ধুরা মেতে উঠলো খেলাধুলা, কবিতা আর সৃজনশীলতার আনন্দে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল শিশুদের কলকাকলি আর হাসিতে মুখরিত। নানা ধরনের খেলা, কবিতা আবৃত্তি, আর ছবি আঁকার মতো সৃজনশীল কাজে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখলো। বন্ধুসভার সদস্যরা জানালেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আনন্দ ও শিক্ষার এক সুন্দর মেলবন্ধন ঘটানো, এবং রমজান মাসের পবিত্রতা ও মানবিক শিক্ষা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়া। জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাই তাদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করা আমাদের দায়িত্ব। রমজানের এই বিশেষ সময়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।
” সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, “প্রথম আলো বন্ধুসভা সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে। শিশুদের সৃজনশীলতা এবং নৈতিক চরিত্র গঠনের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই জরুরি।” সুহৃদ প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি নাসির বলেন, “শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।” আরেক শিক্ষিকা রওশন বিপ্লবী বলেন, এই ধরনের যৌথ শিক্ষা কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং তাদের মনোবলকে আরও শক্তিশালী করে তোলে। উৎসবে বিভিন্ন খেলাধুলা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ‘ক’ গ্রুপে (প্রাক্-প্রাথমিক ও প্রথম শ্রেণি) সোহাগ, পিয়াস ও জান্নাত বিজয়ী হয়।
‘খ’ গ্রুপে (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি) রিয়া, রুপালি ও সাজিয়া প্রথম স্থান অধিকার করে। এছাড়াও, ‘পাখি উড়ে’ নামের বিশেষ ইভেন্টে আলমিনা, আবির, সোহাগ ও জাহিদুর বিজয়ী হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহমদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, কার্যনির্বাহী সদস্য শামীম মিয়া ও মহসিন হোসেন। এছাড়াও, অভিভাবক ও নতুন বন্ধুরা অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ ভাগ করে নেন। সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা।।
৫০০ কোটির তছরুপ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকের অভিযোগ, ইসলামী ব্যাংকের বিস্ফোরক দাবি