Published : 14 Feb 2026, 08:02 PM
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে দেশের জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমরা এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করব যেখানে দেশের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে।' বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতদুষ্ট হবে না।
বরং পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং আস্থার উপর ভিত্তি করে এটি পরিচালিত হবে।'।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!