Published : 10 Feb 2026, 01:06 AM
প্রতিদিন নতুন নতুন সিনেমা আসছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে, তবে সব সিনেমা দর্শকদের মন জয় করতে পারে না। গল্প, অভিনেতা আর নির্মাণের ভিন্নতা কিছু সিনেমাকে করে তোলে জনপ্রিয়। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে শুরু করে রোমান্স—বিভিন্ন ধারার তেমনই ৫টি সিনেমা, যা গতকাল রোববার পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। ১. ‘দ্য রিপ’ : তালিকার শীর্ষে রয়েছে ‘দ্য রিপ’। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৮। এক ঝুঁকিপূর্ণ অভিযানে জড়িত পুলিশ অফিসারদের মানবিক দিক এবং সত্য উদঘাটনের চ্যালেঞ্জ নিয়ে তৈরি এই সিনেমাটি মুক্তি পায় গত ১৬ জানুয়ারি। ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেকের অভিনয় মুগ্ধ করার মতো। ২. ‘কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট’ : দুই নম্বরে আছে ‘কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট’।
বাস্তব জীবনের এক মর্মান্তিক ঘটনা অবলম্বনে তৈরি এই তথ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে এক কিশোরী অপহরণের শিকার হয়েও জীবনযুদ্ধে ফিরে আসে। এটি মুক্তি পায় ২১ জানুয়ারি। ১৪ বছর বয়সী এলিজাবেথ স্মার্টকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে, এর আইএমডিবি রেটিং ৬.৭। ৩. ‘কে–পপ ডেমন হান্টার্স’ : অস্কারে দুটি বিভাগে মনোনীত হয়েছে ‘কে–পপ ডেমন হান্টার্স’। অ্যানিমেশন সিনেমাটি তালিকার তিন নম্বরে অবস্থান করছে। সিনেমাটিতে কে-পপ তারকাদের এক অদ্ভুত জীবন দেখানো হয়েছে—তারা একদিকে যেমন মঞ্চের উজ্জ্বল তারকা, অন্যদিকে গোপনে দানব শিকারি। এর আইএমডিবি রেটিং ৭.৫। আরও পড়ুন: প্রতি পর্ব ১০/১০, সেরা ৭টি অ্যান্থলজি সিরিজ দেখতে পারেন।
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৪. ‘ম্যাক্স’ : তালিকায় চার নম্বরে আছে ‘ম্যাক্স’। এক সাহসী কুকুর ও তার সঙ্গীর বন্ধুত্বের গল্প, দায়িত্ববোধ আর বিপদের মুখে লড়াইয়ের আবেগঘন দৃশ্যগুলো এই অ্যানিমেল অ্যাডভেঞ্চার সিনেমাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ২০১৫ সালের এই ছবিটি নতুন করে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং এর আইএমডিবি রেটিং ৬.৬। ৫. ‘ট্রাপ’ : ২০২৪ সালের সিনেমা ‘ট্রাপ’ হঠাৎ করেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এর কারণ হলো সিনেমার গল্প। একটি রহস্যময় পরিস্থিতিতে আটকা পড়া কিছু মানুষের জীবন এবং তাদের চারপাশের টানাপোড়েন নিয়ে তৈরি এই সাসপেন্স ও সাইকোলজিক্যাল থ্রিলারটি শীর্ষ পাঁচে রয়েছে।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!