Published : 08 Feb 2026, 01:06 PM
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ২৮ জন নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো: ১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১৯ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সর্বনিম্ন ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা: ৯ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি ভাষায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) বয়সসীমা: আবেদনকারীর বয়স ৮ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের https://dckhulnateletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের পরীক্ষার আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। অন্যদিকে, অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য পরীক্ষার আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা প্রযোজ্য হবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু: ৮ই ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা অন্যান্য নির্দেশনা: * বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। * সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!