Published : 05 Feb 2026, 01:13 PM
বিজ্ঞান: মাল্টিপল চয়েস প্রশ্ন অধ্যায়–১ ১. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিডের অন্য নাম? ক. ভিটামিন এ খ. ভিটামিন বি গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন ২. বয়স্ক নারীদের শরীরে কোন উপাদানের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হতে পারে? ক. ফসফরাস খ. ক্যালসিয়াম গ. জিঙ্ক ঘ. লৌহ ৩. মানবদেহে পানির অভাব কত শতাংশ হলে সংজ্ঞা লোপ পেতে পারে? ক. ১০% খ. ১৫% গ. ২০% ঘ. ২৫% ৪. আমাদের শরীরের জৈবিক প্রক্রিয়াগুলো সাধারণত কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক. খাদ্য খ. পানি গ. বাতাস ঘ. আলো ৫. মানুষের শরীরের ওজনের শতকরা কত ভাগ পানি? ক. ৬০-৭৫ ভাগ খ. ৭৫-৯৫ ভাগ গ. ৮০-৯৫ ভাগ ঘ. ৮০-৯৫ ভাগ ৬. হজম হওয়া খাদ্য উপাদানগুলো শরীরের কোষে কিভাবে যুক্ত হয়? ক. প্রোটোপ্লাজমে খ. সাইটোপ্লাজমে গ. মাইটোকন্ড্রিয়াতে ঘ. নিউক্লিয়াসে আরও পড়ুন: প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, মূল্যায়ন কিভাবে হবে? ৩ ঘণ্টা আগে ৭. জটিল খাদ্য উপাদান সরল খাদ্যে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? ক. শোষণ খ. পরিপাক গ. আত্তীকরণ ঘ. শ্বসন ৮. গাজরে কোন উপাদানটি বেশি পরিমাণে পাওয়া যায়? ক. সুক্রোজ খ. ক্যারোটিন গ. গ্লুকোজ ঘ. ফ্রুক্টোজ ৯. আঁশযুক্ত খাবার – i. স্থূলতা কমাতে সাহায্য করে ii. ক্ষুধার অনুভূতি কমায় iii. চর্বি জমাতে বাধা দেয় উপরের কোনগুলো সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১০. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ক. ভিটামিন বি কমপ্লেক্স খ. ভিটামিন এ ও সি গ. ভিটামিন ডি ও কে ঘ. ভিটামিন বি কমপ্লেক্স ও কে ১১. প্রাণী দেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন? ক. ৩০% খ. ৪০% গ. ৫০% ঘ. ৬০% ১২. ভিটামিন এ-এর অভাবে কোন রোগ হতে পারে? ক. স্কার্ভি খ. মেনিনজাইটিস গ. রাতকানা ঘ. কোয়াশিওরকর ১৩. কোন ভিটামিন রক্তনালীতে চর্বি জমা রোধ করে? ক. ভিটামিন এ খ. ভিটামিন সি গ. ভিটামিন ডি ঘ. ভিটামিন ই ১৪. থায়ামিন (বি১)-এর অভাবে কোন রোগ হয়? ক. বেরিবেরি খ. কোয়াশিওরকর গ. স্কার্ভি ঘ. রক্তশূন্যতা ১৫. কোন ভিটামিনের অভাবে প্লেগ রোগ হতে পারে? ক. নিয়াসিন (বি৫) খ. কোবালামিন (বি১২) গ. পিরিডক্সিন (বি৬) ঘ. থায়ামিন ১৬. মুখে ও জিবে ঘা হতে পারে কোন উপাদানের অভাবে? ক. বি২ খ. বি৫ গ. বি৬ ঘ. বি১২ ১৭. ফলের রস সংরক্ষণের জন্য কোনটি উপযুক্ত? ক. সোডিয়াম বেনজোয়েট খ. ইথানল গ. টক্সিন ঘ. ফরমালিন ১৮. ভিটামিন সি-এর অন্য নাম কী? ক. টারটারিক অ্যাসিড খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড গ. অ্যাসকরবিক অ্যাসিড ঘ. কার্বলিক অ্যাসিড ১৯. ভিটামিন বি১২ (কোবালামিন)-এর অভাবে কোন রোগ হয়? ক. রক্তশূন্যতা খ. স্কার্ভি গ. বেরিবেরি ঘ. রিকেটস ২০. মানুষের শরীরে কত প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে? ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০ ২১. কোন খনিজ উপাদানের অভাবে রক্তশূন্যতা দেখা যায়? ক. Ca খ. Fe গ. P ঘ. Mg ২২. মানুষের শরীরের মোট ওজনের কত ভাগ ক্যালসিয়াম? ক. ২ ভাগ খ. ৩ ভাগ গ. ৪ ভাগ ঘ. ৫ ভাগ ২৩. কোন খনিজ উপাদানের অভাবে রিকেটস রোগ হয়? ক. Ca, P খ. Fe, Mg গ. P, Zn ঘ. Mg, Zn ২৪. বয়স্ক নারীদের শরীরে কোন খনিজ উপাদানের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হতে পারে? ক. Fe খ. Ca গ. P ঘ. Cu সঠিক উত্তর ১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক মো. আবু সুফিয়ান, শিক্ষক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
টাকা পাচার রুখতে 'বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার' তৈরির উদ্যোগ: অর্থমন্ত্রীর ঘোষণা