Published : 10 Mar 2026, 07:06 PM
একটি সিনেমা তাঁদের জীবনে ঝড় তুলেছিল, খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কিন্তু বিধাতা বোধহয় তাঁদের জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। জো পিশলার, পল ওয়াকার ও জেমস ভ্যান ডার বিক—এই তিন অভিনেতা ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি লাভ করেন। স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমাটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করে। তবে তাঁদের ভক্তদের জন্য অপেক্ষা করছিল বিষাদের ঘনঘটা। সম্প্রতি ১১ ফেব্রুয়ারি অভিনেতা জেমস ভ্যান ডার বিকের প্রয়াণের খবর প্রকাশিত হয়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু হঠাৎ তাঁর শরীরে বাসা বাঁধে কোলোরেক্টাল ক্যানসার। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পরেও রোগ তাঁকে ছাড়েনি, থামিয়ে দেয় জীবনচক্র।
তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। জেমসের মতোই মর্মান্তিক পরিণতি হয় পল ওয়াকারের। ২০১৩ সালের ৩০ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান এই অভিনেতা। একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দ্রুতগতির স্পোর্টস কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, মুহূর্তেই আগুন লেগে যায়। পল ওয়াকার ছিলেন ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমার দলের অধিনায়ক ল্যান্স হারবারের ভূমিকায়। অন্যদিকে, সিনেমা মুক্তির মাত্র সাত বছর পর অভিনেতা জো পিশলার নিখোঁজ হন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করছিলেন। ২০০৬ সালের ৫ জানুয়ারি ওয়াশিংটনের ব্রেমারটনে তাঁর গাড়ি পার্ক করা অবস্থায় পাওয়া যায়, তবে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। গাড়ির ভেতর কিছু ব্যক্তিগত জিনিসপত্র ও একটি নোট পাওয়া যায়।
পুলিশ দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়েও তাঁর নিখোঁজ রহস্যের সমাধান করতে পারেনি। এছাড়াও, সিনেমার আরেক অভিনেতা রন লেস্টার লিভার ও কিডনির জটিলতায় ২০১৬ সালে মারা যান, তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। নিখোঁজ, দুর্ঘটনা আর কঠিন রোগ—তিন ভিন্ন পথে হারিয়ে যাওয়া এই চার তারকা আজ স্মৃতি হয়ে আছেন। ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমাটি মূলত তরুণ ফুটবল খেলোয়াড়দের জীবন এবং খেলার ভেতরের নানা ঘটনা নিয়ে নির্মিত। যেখানে একজন খেলোয়াড় আহত হলে তার বিকল্প খেলোয়াড় খুঁজে বের করার জটিলতা দেখানো হয়েছে। ব্রাইন রবিনস পরিচালিত এই সিনেমাটি দর্শকদের মাঝে আজও জনপ্রিয়।।
সিয়ামের রূপে আসছে রহস্যময় দেলোয়ার; শার্লক হোমস ও ব্যাটম্যানের মতো ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি