নতুন বেতন কাঠামো: অর্থমন্ত্রীর ঘোষণা, কীভাবে হবে ধাপে ধাপে বাস্তবায়ন?
অর্থবছর শুরু অর্থাৎ আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি জানান, বিগত প্রায় একাদশ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন, যেখানে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে।