Published : 02 May 2026, 09:05 AM
বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন দেখেন এমন শিক্ষার্থীদের মধ্যে নিউজিল্যান্ড এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দেশটি বর্তমানে বিশ্বের প্রথম সারির তিনটি পছন্দের গন্তব্যের মধ্যে একটিতে পরিণত হয়েছে। সম্প্রতি হওয়া এক সমীক্ষায় দেখা গেছে, আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় ২২ শতাংশ নিউজিল্যান্ডকে তাদের প্রথম পছন্দের তালিকায় রেখেছে। এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের সরকারি শিক্ষা সংস্থা ‘এডুকেশন নিউজিল্যান্ড’। সংস্থাটি জানায়, ২০৩৪ সালের জন্য নির্ধারিত লক্ষ্য তারা প্রায় এক দশক আগেই পূরণ করেছে।
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়ছে। এডুকেশন নিউজিল্যান্ডের ‘গ্লোবাল ব্র্যান্ড হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস জরিপ’ অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো ঐতিহ্যবাহী শিক্ষা কেন্দ্রেও নিউজিল্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে। সমীক্ষায় দেখা গেছে, প্রধান শিক্ষা কেন্দ্রে পড়াশোনার জন্য নিউজিল্যান্ডের গ্রহণযোগ্যতা প্রায় ৭৯ শতাংশে পৌঁছেছে। এর মাধ্যমে দেশটি ইউরোপ ও এশিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষা কেন্দ্রের সমকক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এডুকেশন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লিন্ডা সিসন্স বলেছেন, ‘এই গবেষণা প্রমাণ করে যে নিউজিল্যান্ড এখন বিশ্বজুড়ে পরিচিত একটি শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে।
’ তিনি আরও বলেন, ‘শুধু পরিচিতি নয়, শিক্ষার্থীরা এখন সত্যিই নিউজিল্যান্ডে পড়তে আগ্রহী, যা ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী আকৃষ্ট করার একটি শক্তিশালী ইঙ্গিত।’ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ উচ্চমানের শিক্ষা, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ এবং পড়াশোনা শেষে ভালো চাকরির সুযোগ প্রদানের মাধ্যমে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকৃষ্ট করতে বদ্ধপরিকর।।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন