Published : 17 Mar 2026, 01:11 PM
বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশে দশটি ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ ২০২৬। চাকরির বিস্তারিত: ১. পদের নাম: আইনজীবী (রোডিং) পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি। স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ৪৮,১৬৯ টাকা কর্মস্থল: কক্সবাজার ও চট্টগ্রাম ২. পদের নাম: কেস ওয়ার্কার পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৩৩,৪২৩ টাকা কর্মস্থল: লংগদু (রাঙামাটি), ফেনী, হাতিয়া (নোয়াখালী), সোনাগাজী (ফেনী), চাঁদপুর, মতলব (চাঁদপুর), দীঘিনালা (খাগড়াছড়ি), রামগতি। ৩. পদের নাম: এমএইচপিএসএস (MHPSS) কাউন্সেলর পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩৮,৩৩৯ টাকা কর্মস্থল: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি। ৪. পদের নাম: ইয়ং প্রফেশনাল পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ২৫,০০০ টাকা কর্মস্থল: কক্সবাজার, ঢাকা ৫. পদের নাম: ক্লিনার পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১২,৮৭৮ টাকা কর্মস্থল: লংগদু (রাঙামাটি), ফেনী, হাতিয়া (নোয়াখালী), সোনাগাজী (ফেনী), চাঁদপুর, মতলব (চাঁদপুর), দীঘিনালা (খাগড়াছড়ি), রামগতি (লক্ষ্মীপুর)। ৬. পদের নাম: গার্ড পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৩,৮৬১ টাকা কর্মস্থল: লংগদু (রাঙামাটি), ফেনী, হাতিয়া (নোয়াখালী), সোনাগাজী (ফেনী), চাঁদপুর, মতলব (চাঁদপুর), দীঘিনালা (খাগড়াছড়ি), রামগতি (লক্ষ্মীপুর)। ৭. পদের নাম: শেল্টার কেয়ারগিভার পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৮,৭৭৬ টাকা কর্মস্থল: কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান এবং অন্যান্য (পরবর্তী সময় নির্ধারিত হবে)।
৮. পদের নাম: কুক পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৩,৮৬১ টাকা কর্মস্থল: কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান এবং অন্যান্য (পরবর্তী সময় নির্ধারিত হবে)। ৯. পদের নাম: অফিস সহকারী পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৩,৮৬১ টাকা কর্মস্থল: চট্টগ্রাম ১০. পদের নাম: শেল্টার কো-অর্ডিনেটর পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৩৮,৩৩৯ টাকা কর্মস্থল: কুমিল্লা, বান্দরবান এবং অন্যান্য (পরবর্তী সময় নির্ধারিত হবে)। ২, ৩, ৪ ও ৭ নম্বর পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: https://jobs.actionaidbd.org/vacancy অন্যান্য পদের জন্য ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: একশনএইড বাংলাদেশ, বাড়ি SE(C) 5/B, রোড-১৩৬, গুলশান-১, ঢাকা-১২১২ আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৬।
গণ উন্নয়ন কেন্দ্রে বিশাল কর্মী নিয়োগ: ১৮৯টি পদের জন্য অনলাইন আবেদন শুরু