Published : 27 Mar 2026, 07:06 AM
ব্রাজিল এবং ফ্রান্স, দুইটি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি। ২০২৬ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার এই দুইটি দল। প্রীতি ম্যাচ হলেও ফুটবলপ্রেমীদের চোখ ছিল এই মহারণে। যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফ্রান্স। মজার বিষয় হলো, ৪০ মিনিটের বেশি সময় ধরে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে তাদের। ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত থ্রু-পাস ধরে এমবাপ্পে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ৫৫ মিনিটে ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলতে হয় ফ্রান্সকে। তবে ব্রাজিল এই সুযোগটি কাজে লাগাতে পারেনি।
উপামেকানো লাল কার্ড পাওয়ার ১০ মিনিট পর, উগো একিতিকে গোল করে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন। ৭৮ মিনিটে ব্রেম গোল করে ব্রাজিলের পক্ষে ব্যবধান কমালেও, তারা আর সমতা ফিরে পায়নি। এই ম্যাচে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স ফ্রান্সের জন্য স্বস্তির, পাশাপাশি রিয়াল মাদ্রিদও খুশি হবে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ফরাসি অধিনায়কের ফিটনেস নিয়ে কোনো চিন্তা ছিল না। বরং একটি অসাধারণ গোল করে ফ্রান্সের ২-১ গোলের জয়ে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড়। বোস্টনের কাছে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ৬৬,২১৫ জন দর্শকের মধ্যে বেশিরভাগই ছিলেন ব্রাজিলের সমর্থক। কিন্তু এমবাপ্পে এবং উগো একিতিকের নৈপুণ্যে স্তব্ধ হয়ে যায় সেই হলুদ রঙের উল্লাস। দিদিয়ে দেশমের দল আগামী বিশ্বকাপে এই মাঠেই নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
এছাড়াও পড়ুন, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন—কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রথমে সংশয় ছিল। নিরাপত্তা খরচ নিয়ে ফক্সবরো শহর কর্তৃপক্ষ ও বিশ্বকাপ আয়োজকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তবে দুই সপ্তাহ আগে সমঝোতা হওয়ায় সব বাধা দূর হয়। এনএফএল দল ‘নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস’-এর এই মাঠে ফিফার নিয়ম অনুযায়ী কৃত্রিম টার্ফ সরিয়ে প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। আরও পড়ুন, ‘বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন’—বললেন নেইমার। ২২ ডিসেম্বর ২০২৫।
ম্যাচটি ছিল সাজানো, আর্জেন্টিনাকে আরও এক বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা