জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বেষ্টনী: মহাসড়কে ৫টি পুলিশ চেকপোস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহাসড়কে পাঁচটি পুলিশ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।ছিনতাই ও অন্যান্য অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই চেকপোস্টগুলো স্থাপন করা হবে।