Published : 24 Feb 2026, 03:13 PM
ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র: নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী ১. ব্যবস্থাপনা বিদ্যায় কোন মুসলিম মনীষীর অবদান পশ্চিমা বিশ্বে বিশেষভাবে সমাদৃত? ক. ইমাম বুখারী খ. ইবনে খালদুন গ. ওমর খৈয়াম ঘ. ইমাম গাজ্জালী ২. ব্যবস্থাপনার প্রাথমিক ও মূল কাজটি কী? ক. নিয়ন্ত্রণ খ. পরিকল্পনা প্রণয়ন গ. সংগঠন ঘ. কর্মী নিয়োগ ৩. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে? ক. রবার্ট দুয়েন খ. এফ ডব্লিউ টেইলর গ. হেনরি ফেয়ল ঘ. পিটার এফ ড্রাকার ৪. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’—কথাটি কে প্রথম বলেন? ক. সক্রেটিস খ. অ্যাডাম স্মিথ গ. থমাস মুর ঘ. জেমস ওয়াট ৫. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রবর্তক কে? ক. প্লেটো খ. হেনরি ফেয়ল গ. অলিভার শেলডন ঘ. এফ ডব্লিউ টেইলর ৬. ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলী কী-এর উপর ভিত্তি করে সম্পাদিত হয়? ক. পরিকল্পনা খ. সংগঠন গ. নিয়ন্ত্রণ ঘ. নির্দেশনা ৭. ব্যবস্থাপনার নীতি ও কৌশল নির্ধারণের মূল দায়িত্ব কার? ক. ব্যবস্থাপনা পরিচালক খ. উৎপাদন ব্যবস্থাপক গ. বিক্রয় ব্যবস্থাপক ঘ. যন্ত্রপাতি ব্যবস্থাপক ৮. ব্যবস্থাপনার সহায়ক কার্যাবলী বলতে নিচের কোনটি বোঝায়? ক. সংগঠন খ. প্রেষণা গ. নেতৃত্ব ঘ. যোগাযোগ ৯. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া? ক. ধারাবাহিক খ. অনিয়মিত গ. বাহ্যিক ঘ. অভ্যন্তরীণ ১০. ‘আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক’ হিসেবে কে পরিচিত? ক. এইচ এল গ্যান্ট খ. রবার্ট ওয়েন গ. কার্ল মার্ক্স ঘ. চার্লস ব্যাবেজ ১১. দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণের প্রক্রিয়াটি কী নামে পরিচিত? ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ গ. কর্মীসংস্থান ঘ. পরিকল্পনা ১২. ব্যবস্থাপনার স্তরসমূহকে সাধারণত কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি ১৩. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়? ক. উদ্দেশ্য খ. কর্মপদ্ধতি গ. নীতি ঘ. উপকরণ সঠিক উত্তর: ১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
।