মিরাজ শেখের গুমের অভিযোগ: কোস্টগার্ডের তীব্র প্রতিবাদ, দাবি—তদন্তাধীন থাকা সত্ত্বেও একতরফা অভিযোগ উত্থাপন
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার মিরাজ শেখকে গুমের অভিযোগ নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।এই প্রতিবাদে তারা স্পষ্ট করে বলেছে, অভিযোগগুলো আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যানুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে হলেও, বাহিনীগুলোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো একতরফাভাবে তুলে ধরা হয়েছে।