ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে কোনো অজুহাতে বিদেশে পালাতে না দেওয়া হোক: নাহিদ ইসলামের দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জোর দিয়ে বলেছেন, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন যাতে কোনো প্রকার 'নিরাপদ বহির্গমন' বা বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।নেত্রকোনায় আয়োজিত পথসভায় তিনি বলেন, 'আমরা দেখেছি রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, কিন্তু আসল খেলাটা কী? বিএনপি সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছে।