মেঘনা নদীর ভাঙন নিবারণের দাবিতে তীব্র আন্দোলন: সড়ক অবরোধ, পাউবো কার্যালয় ঘিরে ধস্তাধস্তি
মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার জীবন ও সম্পত্তি রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।এই দাবিতে তারা সড়ক অবরোধ করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।