Published : 17 May 2026, 01:38 AM
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কারণ তাঁর একটি মজার ভিডিও, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। ভিডিওটিতে দেখা যায়, তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়কে নিয়ে ভক্তদের মন্তব্য শুনে তিনি লজ্জায় মুচকি হেসে ফেলেন।ঘটনাটি ঘটেছে নতুন তামিল সিনেমা ‘কারুপ্পু’র প্রিমিয়ারে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটি গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমা দেখার পর যখন তৃষা হল থেকে বের হচ্ছিলেন, তখন ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসা তৃষাকে উদ্দেশ করে এক ভক্ত চিৎকার করে বলেন, ‘থালাপতিকে জানাবেন, আমি তাঁর খোঁজ নিয়েছি!’ ‘থালাপতি’ নামটি অভিনেতা বিজয়ের একটি জনপ্রিয় উপাধি। ভক্তের এমন মন্তব্যে তৃষা লাজুক হেসে উত্তর দেন, ‘অবশ্যই বলব’। এরপর তিনি মাথা নিচু করে মোবাইল ফোনের দিকে তাকান এবং হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান।ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ গত কয়েক মাস ধরে তৃষা ও বিজয়ের একটি সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তৃষাকে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণান।
সেই অনুষ্ঠানেও কিছু মুহূর্ত ভাইরাল হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, বিজয়ের বক্তব্য শুনে তৃষা আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্য একটি ছবিতে বিজয়ের মা শোভার সঙ্গে তাঁকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে অনুষ্ঠানের সাজের ছবি পোস্ট করে তৃষা লেখেন, ‘ভালোবাসার প্রকাশ সবসময়ই শক্তিশালী।’ তৃষার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, যদিও পরে সেটি ভেঙে যায়। অন্যদিকে, বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতা সরনালিঙ্গমকে বিয়ে করেন এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের সঙ্গে অন্য একজন অভিনেত্রীর ঘনিষ্ঠতার কারণে সঙ্গীতা বিচ্ছেদের আবেদন করেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু নিশ্চিত করেননি।এদিকে, ‘কারুপ্পু’ সিনেমাটিও মুক্তির আগে নানা জটিলতায় পড়েছিল। পরিচালক আরজে বালাজি পরিচালিত এই ছবিতে সুরিয়া ও তৃষা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আরও পড়ুনবিজয়-তৃষা বিতর্কে ক্ষমা চাইলেন পরিচালক১০ মার্চ ২০২৬ ছবির গল্পে দেখা যায়, এক বাবা ও মেয়ের দীর্ঘ আইনি লড়াই।
দুর্নীতিগ্রস্ত আইনজীবী বেবি কান্নানের বিরুদ্ধে তাঁদের সংগ্রামকে কেন্দ্র করে কাহিনিটি এগিয়ে যায়। সুরিয়া অভিনয় করেছেন ‘সরবনন’ নামের এক আইনজীবীর চরিত্রে, যাকে অনেকেই দুর্নীতিবিরোধীর প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। আর তৃষা অভিনয় করেছেন আইনজীবী ‘প্রীতি’র চরিত্রে।ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রায় ৭ কোটি ২ লক্ষ রুপি আয় হয়েছে বলে জানা গেছে। তবে আর্থিক জটিলতার কারণে প্রথম দিনের কিছু প্রদর্শনী বাতিল করতে হয়েছিল।অন্যদিকে, রাজনীতিতে বড় জয় পেয়েছেন বিজয়, নির্বাচনে জিতে হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গান’–এর মুক্তি এখনো অনিশ্চিত। সেন্সর জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।এনডিটিভি অবলম্বনে।