পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের সংঘাত: ১৪৪ ধারা জারি, তীব্র উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।এই সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একই সময়ে পরস্পরবিরোধী কর্মসূচি ঘোষণার ফলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায়।