Published : 15 Jun 2026, 10:49 PM
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা জুটি সুইয়ং ও জুং কিয়ং-হো তাদের ১৪ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক শেষ করে দিয়েছেন। গত মঙ্গলবার তাদের এজেন্সি এই বিষয়টি নিশ্চিত করেছে। সুইয়ংয়ের সংস্থা সারাম এন্টারটেইনমেন্টের এক কর্মকর্তা কোরিয়ার সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজকে জানিয়েছেন, ‘এটি সত্যি। সুইয়ং ও জুং কিয়ং-হো সম্প্রতি আলাদা হয়ে গেছেন।’ এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়।
তারা একে অপরকে আনফলো করার পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই বিচ্ছেদ দেখে বহু ভক্ত হতবাক হয়ে যান, কারণ এই জুটি দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে দীর্ঘতম এবং সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিল। গার্লস জেনারেশনের সদস্য ও অভিনেত্রী সুইয়ং এবং 'হসপিটাল প্লেলিস্ট' ও 'ক্র্যাশ কোর্স ইন রোমান্স'-এর মতো জনপ্রিয় অভিনেতার জুং কিয়ং-হো ২০১২ সালের সেপ্টেম্বরে প্রেমের সম্পর্কে জড়ান। সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ২০১৪ সালের জানুয়ারিতে তাঁরা প্রকাশ্যে ভালোবাসার কথা স্বীকার করেন। বিভিন্ন সাক্ষাৎকার ও অনুষ্ঠানে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, যা ভক্তদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তোলে।
যেখানে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক সাধারণত গোপন রাখা হয়, সেখানে সুইয়ং ও জুং কিয়ং-হোর সম্পর্কটি দীর্ঘস্থায়ী প্রকাশ্য প্রেমের এক বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হতো। যে লিসা কোরিয়ার ভাষায় আনাড়ি ছিলেন, সেই লিসা এখন কে-পপ তারকা। ১৪ বছর একসঙ্গে থাকার পর অবশেষে এই দম্পতির বিচ্ছেদের খবরটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক ভক্তই কল্পনাও করেননি যে এত দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর এই দুই তারকার সম্পর্ক শেষ হবে।।