শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৬৫ বছর বয়সী শিক্ষক, কারাগারে পাঠানো হয়েছে
গোপালগঞ্জে এক প্রথম শ্রেণির ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগে একটি কওমি মাদ্রাসাশিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।গতকাল শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার একটি মাদ্রাসার কক্ষে এই নৃশংস ঘটনার পর শিশুটির মা ওই শিক্ষককে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।