শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জন্মবার্ষিকীতে শিশু-কিশোর আনন্দ উৎসব, শিল্পালয় মুখরিত
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আট দিনের এক আনন্দময় উৎসবের আয়োজন করেছে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়।গতকাল বুধবার থেকে এই উৎসব শুরু হয়, যেখানে শিশু ও কিশোর-কিশোরীদের সৃজনশীলতার উদযাপন করা হয়েছে।