জাতীয় স্বার্থে পররাষ্ট্রনীতিতে কৌশলী পদক্ষেপের আহ্বান
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান মনে করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন বাস্তববাদী, সুষম এবং উন্নয়ন-বান্ধব হওয়া অত্যাবশ্যক।বর্তমান বিশ্ব ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির দ্রুত রূপান্তরের এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে।