Published : 18 Feb 2026, 09:06 AM
বলিউডের নব্বইয়ের দশকের পরিচিত মুখ রাভিনা ট্যান্ডন সম্প্রতি এক পুরোনো স্মৃতিচারণায় জানালেন, কিভাবে তিনি করণ জোহরের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে রানী মুখার্জি সেই চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। রাভিনা জানান, ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় ‘মোহরা’র মতো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে ফিরে যাওয়া তার কাছে পেশাগতভাবে উপযুক্ত মনে হয়নি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘করণ আমার খুব ভালো বন্ধু এবং ছবিটি করার ইচ্ছাও ছিল। কিন্তু ক্যারিয়ারের তখন এমন একটা পর্যায় ছিল যে, দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার জন্য কঠিন ছিল।’ তিনি আরও বলেন, সে সময় তিনি নায়িকা হিসেবে নিজের ক্যারিয়ারকে নতুন করে সাজাতে চেয়েছিলেন।
রাভিনা স্বীকার করেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরবর্তীতে বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা হিসেবে পরিচিতি পায়। তবে তিনি মনে করেন, নিজের পরিচিতি ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল। ‘আমি চেয়েছিলাম, পর্দায় আমার উপস্থিতি কম হলেও, একক নায়িকা হিসেবেই ফিরে আসি,’ বলেন তিনি। অভিনেত্রী আরও জানান, রানী মুখার্জি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত ছিলেন। কারণ, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং ছবিটি তার ক্যারিয়ারে দারুণ পরিবর্তন নিয়ে আসে। ‘ওর জন্য এটা দারুণ কাজে লেগেছিল, কারণ সে ছিল নতুন প্রতিভা। কিন্তু আমার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল,’ যোগ করেন রাভিনা।
আরও পড়ুনঅস্বস্তিকর পোশাকের কারণে শাহরুখের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা০৬ নভেম্বর ২০২৫ নব্বইয়ের দশকে ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারষা পানি’ অথবা ‘শেহের কা লাড়কি’র মতো জনপ্রিয় গানে রাভিনা খ্যাতি লাভ করেন। তবে এই সাফল্যের পাশাপাশি একটি চ্যালেঞ্জ ছিল—তাকে কেবল নাচের গানের অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ করে দেখার প্রবণতা। তিনি জানান, টাইপকাস্ট হওয়ার ভয়ে অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ ফিরিয়ে দিয়েছেন।রাভিনা ট্যান্ডন এখনো সিনেমায় কাজ করছেন। খুব শীঘ্রই ‘ওয়েলকাম টু জঙ্গল’ নামের একটি বড় প্রজেক্টে তিনি একঝাঁক তারকার সাথে রুপালি পর্দায় ফিরবেন।হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া।।
কিয়ারার বিতর্কিত দৃশ্যের কড়া সমালোচনার মুখে হুমা, দিলেন শক্তিশালী জবাব