বাংলাদেশের অর্থনীতিতে এডিবি’র বিশাল সহায়তা: ১৭ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন
বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে ১৪০ কোটি মার্কিন ডলারের (প্রায় ১৭ হাজার কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।আজ রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সরকার ও এডিবির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।