Published : 07 Apr 2026, 05:07 PM
ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ ইরানের সাধারণ নাগরিকদের ট্রেন ব্যবহার এবং রেললাইনের আশেপাশে যাওয়া থেকে বিরত থাকার জরুরি পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) ফারসি ভাষায় প্রকাশিত এক সতর্কবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, স্থানীয় সময় রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশজুড়ে ট্রেন ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে। ট্রেন অথবা রেললাইনের কাছাকাছি থাকা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।’ আরও পড়ুনইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন কোথায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো কী বলছে? ২ ঘণ্টা আগে। এই সতর্কতা এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল সাতটার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হতে পারে।
জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, বেসামরিক স্থাপনায় কোনো হামলা হলে তার ‘ভয়াবহ’ প্রতিশোধ নেওয়া হবে। এরই মধ্যে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আধা-সরকারি মেহের বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে হামলায় পার্শ্ববর্তী একটি সিনাগগও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সোমবার, পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কারখানাতেও হামলা চালানো হয়। আরও পড়ুনইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ভেঙে পড়ছে? ২৮ মার্চ ২০২৬। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ২ হাজার ৭৬ জন প্রাণ হারিয়েছেন। হরমুজ প্রণালী খোলার বিষয়ে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
তবে, খসড়া প্রস্তাব থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রণালীটি খোলার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও চীনের ভেটোর আশঙ্কায় গত শুক্রবারের নির্ধারিত ভোট আজ পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদিও ট্রাম্প এর আগে কয়েকবার সময়সীমা বাড়িয়েছেন, তবে এবারের পরিস্থিতি বেশ জটিল। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা অনেক দেশকে কঠিন সংকটে ফেলেছে। আরও পড়ুনহরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরান কেন এগিয়ে? ২৭ মার্চ ২০২৬।।
ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন, হরমুজ প্রণালী খুলছে: ট্রাম্পের ঘোষণা