Published : 25 May 2026, 02:10 AM
ইরান তাদের অত্যাধিক সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সাথে কোনো প্রকার সমঝোতায় রাজি হয়নি। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল (২৪ মে) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া প্রাথমিক আলোচনায় ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।
কর্মকর্তাটি আরও উল্লেখ করেন, “পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চূড়ান্ত চুক্তির সময়ই শুরু হবে। তাই এটি এখনকার সমঝোতার অংশ নয়। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠানোর মতো কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
” ইতিপূর্বে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অংশ হিসেবে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করতে পারে। তবে ইরানের এই স্পষ্ট অবস্থানের পর বিষয়টি নিশ্চিত হলো যে, পরমাণু ইস্যুটি আপাতত আলোচনার বাইরে রাখা হয়েছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে আলোচনার টেবিলে উত্থাপন করা হবে।।
ইরানের সাথে চুক্তি? ট্রাম্পের বার্তা - তাড়াহুড়ো নয়, নৌ-অবরোধ বহাল!