Published : 24 May 2026, 08:07 PM
মিরপুরের ছোট্ট রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে দেশের মানুষ যে গভীর ব্যথায় আচ্ছন্ন, সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই এই ঘটনার বিচার সম্পন্ন হবে। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মিরপুরে একটি ফুটন্ত প্রাণের মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজের মানবিক মূল্যবোধের চরম বিপর্যয় প্রমাণ করে।
বর্তমান সরকার কোনোভাবেই এই ধরনের নিষ্ঠুরতা সহ্য করবে না। আমরা রামিসার হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনব এবং তার যেন সর্বোচ্চ শাস্তি হয়।” তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আগামী এক মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো শিশু বা নারীর ওপর অত্যাচার করার সাহস না পায়।
একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।”।
গ্রিন কার্ডের স্বপ্নে বিভোরদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম: নিজ দেশে ফেরা বাধ্যতামূলক!