Published : 24 May 2026, 05:11 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে অপ্রত্যাশিত পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড। পারিবারিক কঠিন পরিস্থিতিতে, স্বামীর বিরল হাড়ের ক্যানসার ধরা পড়ায় তার পাশে থাকার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ফক্স নিউজ ডিজিটালের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পর গ্যাবার্ড তার পদত্যাগের কথা জানান, যা ৩০ জুন থেকে কার্যকর হবে। তবে সূত্র বলছে, হোয়াইট হাউস সম্ভবত তাকে পদত্যাগ করতে উৎসাহিত করেছে। পদত্যাগপত্রে গ্যাবার্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আপনি আমার ওপর আস্থা রেখেছেন এবং গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে গভীরভাবে ঋণী।
” তিনি জানান, তার স্বামীর সম্প্রতি যে বিরল হাড়ের ক্যানসার ধরা পড়েছে, সেই কঠিন সময়ে তিনি তার পাশে থাকতে চান। বিবেকের তাড়নায় তিনি এই জনসেবামূলক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, যাতে স্বামীর কঠিন লড়াইয়ে নিঃশর্তভাবে পাশে থাকতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপ-পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি গ্যাবার্ডের কাজের প্রশংসা করে বলেন, তিনি ‘খুব ভালো কাজ’ করেছেন এবং স্বামীর অসুস্থতার কারণে তার এই সিদ্ধান্ত যথার্থ। এর আগে, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে গ্যাবার্ডের সাথে মতপার্থক্য দেখা গিয়েছিল।
মার্চ মাসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর প্রশ্নে গ্যাবার্ড তার চেয়ে ‘কিছুটা নরম’ ছিলেন। ২০২৬ সালের ১৯ মার্চ ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।।
রামিসার কান্না থামাবে সরকার, এক মাসের মধ্যে বিচার সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী