Published : 24 May 2026, 04:47 PM
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবর, পাকিস্তান ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া চূড়ান্ত হতে চলেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে তা ঘোষণা করা হতে পারে। শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমটি দাবি করেছে, তারা খসড়া চুক্তির মূল শর্তাবলী হাতে পেয়েছে। চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো হলো: • স্থল, জল ও আকাশপথে সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা হবে। • উভয় পক্ষ সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালানো থেকে বিরত থাকবে। • সামরিক অভিযান ও পারস্পরিক বিদ্বেষপূর্ণ প্রচার বন্ধ করা হবে। • সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। • আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
• চুক্তি বাস্তবায়নের তদারকি ও বিরোধ নিষ্পত্তির জন্য যৌথভাবে কাজ করা হবে। • অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে আলোচনা শুরু করা হবে। • ইরানের প্রতিশ্রুতির বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। • আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান জানানো হবে। • আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, আলোচনায় 'কিছু ইতিবাচক অগ্রগতি' দেখা যাচ্ছে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে কোনো প্রকার শুল্ক আরোপ করে, তাহলে কোনো সমাধান সম্ভব নয়।
রুবিও বলেন, 'কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে, তবে আমি এখনই খুব বেশি আশাবাদী হতে চাই না। আগামী কয়েক দিনে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।' অন্যদিকে, বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ সূত্র জানায়, দুই পক্ষের মধ্যেকার প্রধান মতপার্থক্যগুলো কমে এসেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে।।
রামিসার কান্না থামাবে সরকার, এক মাসের মধ্যে বিচার সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী