Published : 24 May 2026, 03:56 PM
ইসলামাবাদে গোপন আলোচনা ফলপ্রসূ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, যেকোনো মুহূর্তে এই চুক্তির মূল শর্তগুলো প্রকাশ করা হতে পারে। আজ শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমটি খসড়া চুক্তির একটি কপি হাতে পাওয়ার দাবি করেছে। চুক্তির প্রধান শর্তগুলো হলো: • স্থল, জল ও আকাশপথে সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা হবে। • উভয় পক্ষ সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর হামলা থেকে বিরত থাকবে। • সামরিক অভিযান ও পারস্পরিক বিদ্বেষপূর্ণ প্রচার বন্ধ করা হবে। • একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
• আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে। • চুক্তি বাস্তবায়নের তদারকি ও বিরোধ নিষ্পত্তির জন্য যৌথ কমিটি গঠিত হবে। • অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে আলোচনা শুরু হবে। • ইরানের প্রতিশ্রুতির বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। • আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান জানানো হবে। • আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, আলোচনায় 'কিছু ইতিবাচক অগ্রগতি' দেখা গেছে।
তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু করে, তাহলে কোনো সমাধান সম্ভব নয়। রুবিও বলেন, 'কিছু আশাব্যঞ্জক সংকেত পাওয়া যাচ্ছে, তবে আমি এখনই খুব বেশি আশাবাদী হতে চাই না। দেখা যাক, আগামী কয়েক দিনে কী ঘটে।' অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, দুই পক্ষের মধ্যে মতভেদ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও আলোচনার প্রধান বিষয়।।
হামে আক্রান্ত শিশুদের নিথর দেহ: দেশে আরও ১১ প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০-র দোরগোড়ায়