Published : 24 May 2026, 02:12 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেবে। তেহরান অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই তেজস্ক্রিয় পদার্থ হস্তান্তর করবে না। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'আমরা এটি নিজেদের হাতে আনবই। আমাদের এই ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই, বরং এটি পাওয়ার পর ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো পরিস্থিতিতেই আমরা ওদের কাছে এটি রাখতে দেব না।
' ধারণা করা হচ্ছে, ইরানের কাছে প্রায় ৯০০ পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই মজুত মাটির নিচে চাপা পড়ে গেছে। এই ইউরেনিয়াম উদ্ধার করা ট্রাম্পের ইরান নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে রয়টার্সকে ইরানের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা একটি বিশেষ নির্দেশ জারি করেছেন, যেখানে এই ইউরেনিয়াম কোনো পরিস্থিতিতেই দেশের বাইরে পাঠানো যাবে না বলে উল্লেখ করা হয়েছে।।
হামে আক্রান্ত শিশুদের নিথর দেহ: দেশে আরও ১১ প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০-র দোরগোড়ায়